যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে লোকজনের জ্ঞান নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কী প্রক্রিয়ায় এসেছে, এটা কী-সেটা সম্পর্কেই লোকজনের জ্ঞান নেই।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

এ সময় সাংবাদিকরা জানতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ সম্পর্কে আপনারা কি কোনো অনুরোধ করেছেন? 

এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভাই, এই ট্যাক্সটা সম্পর্কে আমি যা পড়ছি, তাতে মনে হচ্ছে মানুষের কোনো ধারণাই নেই। দুঃখের সঙ্গে বলতে চাই, এই ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কী প্রক্রিয়ায় আসলো, এটা কী-সেটা সম্পর্কেই জ্ঞান নেই লোকজনের।আপনারা জানেন, প্রথমে ১৯ শতাংশ আমাদেরকে ধার্য করা হয়েছিল। যে আইনের বলে সেটা করা হয়েছিল, সুপ্রিম কোর্ট (আমেরিকা) বলেছে সেই আইনের বলে আপনি ট্যারিফ দিতে পারেন না।তারপরে ইউএস ট্রেড ল অনুযায়ী বর্তমান যে রেজিমটা চলছে, তাতে করে ১৫৫ দিন আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো সম্মতি ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ ডিউটি আরোপ করতে পারেন, সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তারা ৩০১ ধারা/আর্টিকেল, যার মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি আনলিমিটেড অ্যামাউন্ট অফ ট্যারিফ ফর আনলিমিটেড টাইম ধার্য করতে পারেন, কিন্তু তার জন্য তাকে একটা কারণ দেখাতে হবে এবং তা নিয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনগুলো একটা পর্যায়ে শেষ হয়েছে এবং তাতে আমরা ১০ শতাংশ আমাদেরকে ধার্য করা হয়েছে। এটাই হচ্ছে নতুন ডিউটি। এখন আমাদের ১০, অন্যরা ১২, সাড়ে ১২ পেয়েছে, আমরা ১০ পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি, এটার কথা কেউ বলছে না-এটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট। আমার সঙ্গে আমেরিকার যে বাণিজ্য আলোচনায়, আমি একটা কথা তাদের বলেছি যে, এই যে জামাকাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা আমেরিকান ম্যান-মেড ফাইবার দিয়ে বানাই, তাহলে তো আপনারা কেন এর ওপর শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদের তার জন্য একটা ডিসপেনসেশন দিয়েছে যে, একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আরও একটি আসিয়ান দেশ পেয়েছে।

​এ সময় জানতে চাওয়া হয়, গত সরকারের আমলে র‍্যাবের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, বা ভিসা রেস্ট্রিকশন… সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে?

​ এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা সবসময় আলোচনা করেছি বিভিন্নভাবে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে, র‍্যাবের এই স্যাংশনটা তুলে নেওয়ার ব্যাপারে। এটা চলমান প্রক্রিয়া, আজকে সে বিষয়ে আলোচনা হয়নি।

উল্লেখ্য, ঢাকা সফরের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত।

শুক্রবার (৩১ জুলাই) মার্কিন বিশেষ দূত রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আর শনিবার (১ আগস্ট) সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন। এছাড়াও সফরকালে আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

  • Related Posts

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    ঝিনাইদহ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।  তিনি বলেন, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার…

    Continue reading
    শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

    ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য জানানো হয়েছে।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে লোকজনের জ্ঞান নেই: পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে লোকজনের জ্ঞান নেই: পররাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

    শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো