হঠাৎ আগুনে পুড়লো ময়মনসিংহের তিন একর বনাঞ্চল

ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন একর বনভূমি পুড়ে গেছে।

সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার বিষয়টি জানতে পারেন বনবিভাগের কর্মীরা। পরে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান।

তিনি জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ করেন। রাত সোয়া ৯টার দিকে বনের আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে বলা যাবে। তবে মনে হচ্ছে, কেউ হচ্ছে করে আগুন লাগিয়েছে।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের অধীন চানপুর এলাকায় আগুন লাগার খবর পান বন বিভাগের কর্মীরা। পরে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। বনাঞ্চলে বেতগাছের ভেতর দিয়ে শুকনা পাতায় আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে দেওয়া হয়। খবর দিলে আগুন লাগার সোয়া তিন ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের ভালুকার আঙ্গারগারা বিটের কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, সংরক্ষিত বনাঞ্চলটির গজারি ও সেগুনগাছের নিচে বেতবাগানসহ বিভিন্ন ছোট গাছ ছিল। বনাঞ্চলে শুকনো পাতার স্তর ছিল। পাতার মধ্যে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসকে দেরিতে খবর দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা ভেবেছিলাম নিজেরাই নেভাতে সক্ষম হবো। আগুন নেভাতে গিয়ে আমাদের চারজন কর্মী আহত হয়েছেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

তিনি আরও বলেন, বনের ক্ষতি করার জন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হয়েছে। আগুনে অন্তত তিন একর বনভূমির বেতবাগান ও ছোট গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ মার্চ) থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।

  • Related Posts

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    ইরানের সঙ্গে টানা ছয় মাসের যুদ্ধ নিয়ে ক্রমেই বিরক্ত ও হতাশ হয়ে উঠছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ কীভাবে শেষ করা হবে, সে বিষয়ে তার শীর্ষ উপদেষ্টাদের মধ্যেই কোনো ঐকমত্য…

    Continue reading
    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠন গাজায় নিরস্ত্রীকরণের একটি সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে শান্তি ও নিরাপত্তা…

    Continue reading

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো

    উত্তম কুমারকে নিয়ে নাতনির মন্তব্যে বিতর্ক

    উত্তম কুমারকে নিয়ে নাতনির মন্তব্যে বিতর্ক

    আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল শিক্ষা বৃত্তি পেলো বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা

    আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল শিক্ষা বৃত্তি পেলো বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী