সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাই

সাভারে আবারও যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা যাত্রীদের কাছ থেকে কেড়ে নিয়েছে মোবাইল ফোন ও নগদ অর্থ।

সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় শুভ যাত্রা পরিবহনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, শুভযাত্রা পরিবহনের গাড়িটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে আনুমানিক চার-পাঁচজন লোক গাড়িতে ওঠে। একপর্যায়ে সিএন্ডবি এলাকায় এলে ড্রাইভারের গলায় ছুরি ধরে দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদেরকে জিম্মি করে মোবাইল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে গাড়ির ড্রাইভার বাসের ভেতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে নিয়ে যান। এসময় ড্রাইভার লাইট বন্ধ করার সঠিক কোনো কারণ বলতে না পারায় ড্রাইভার ও হেল্পারসহ তারা গাড়িটি আটকে রাখেন।

এ বিষয়ে শুভযাত্রা পরিবহনের ওই বাসের যাত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আব্দুল হাকিম বলেন, সাভার থেকে ক্যাম্পাসে ফিরছি একটা ইফতার পার্টি থেকে। আসার পথে বিপিএটিসি এলাকায় শুভযাত্রা পরিবহন (আমরা যে বাসে আসছিলাম) থামায় এবং বেশ কয়েকজন ছিনতাইকারী বড় বড় ছুরি, অস্ত্র নিয়ে বাসে উঠে চোখের নিমিষে বাসের সামনের কয়েকজন যাত্রীর সর্বস্ব লুট করে। আর পেছন থেকে মাঝামাঝি একজন যাত্রীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা বেশ মোটা অঙ্কের টাকা লুট করে নিয়ে যায়। সংশ্লিষ্টতা সন্দেহে শুভযাত্রা পরিবহনের বাস এবং চালক-হেল্পারকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

লাইট বন্ধ করার কারণ জানতে চাইলে বাসের ড্রাইভার আলী হোসেন বলেন, আমি বাসের লাইট ইচ্ছাকৃতভাবে বন্ধ করিনি। সেসময় চাপ লেগে লাইট বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, বাসটির চালক ও হেলপারসহ চারজনকে ছাত্ররা থানায় দিয়ে গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • Related Posts

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

    ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন…

    Continue reading
    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    ইরানের সঙ্গে টানা ছয় মাসের যুদ্ধ নিয়ে ক্রমেই বিরক্ত ও হতাশ হয়ে উঠছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ কীভাবে শেষ করা হবে, সে বিষয়ে তার শীর্ষ উপদেষ্টাদের মধ্যেই কোনো ঐকমত্য…

    Continue reading

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

    ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে, জানালেন ট্রাম্প

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী: নেতানিয়াহু

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো

    ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে একজোট উয়েফা ও কনক্যাকাফের দেশগুলো

    উত্তম কুমারকে নিয়ে নাতনির মন্তব্যে বিতর্ক

    উত্তম কুমারকে নিয়ে নাতনির মন্তব্যে বিতর্ক

    আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল শিক্ষা বৃত্তি পেলো বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা

    আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল শিক্ষা বৃত্তি পেলো বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান