প্রত্যাশা ছাড়াই চমকে দিল ‘গুড পার্টনার’

‘গুড পার্টনার’ নিয়ে খুব একটা প্রত্যাশা ছিল না। কারণ দুটি; এক. সিরিজের লেখক আনকোরা। দুই. গত বছর মুক্তিপ্রাপ্ত বিবাহবিচ্ছেদ নিয়ে ‘ডিভোর্স অ্যাটর্নি শিন’ কিংবা ‘ক্যান আই বি সামওয়ান ইলস?’-এর মতো ড্রামাও দর্শকের মধ্যে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

ফলে ‘গুড পার্টনার’ নিয়েও প্রত্যাশার ঝুঁকি নেননি দর্শকেরা। অনেকে ধরেই নিয়েছিলেন, এটি নির্ঘাত ফ্লপ করবে। তবে মুক্তির পর সব হিসাব-নিকাশ উল্টে গেছে। কোরীয় তরুণ দর্শকেরা ড্রামাটি লুফে নিয়েছেন। কোরিয়ার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ড্রামাটি জনপ্রিয়তা পেয়েছে।

গত ১২ জুলাই থেকে কোরীয় টেলিভিশন এসবিএসে প্রচারে এসেছে ‘গুড পার্টনার’। টেলিভিশনে দর্শকপ্রিয়তার ওপর ভিত্তি করে ভিউয়ারশিপ রেটিং দেওয়া হয়। এটি মাত্র ৭ দশমিক ৮ শতাংশ ভিউয়ারশিপ রেটিং নিয়ে প্রচারে আসার বর্তমানে ১৭ দশমিক ২ শতাংশ রেটিং অর্জন করেছে।

১৬ পর্বের ড্রামাটি এখনো শেষ হয়নি। দর্শক যে হারে বাড়ছে, তাতে শেষ হওয়ার আগে এই রেটিং ২০ শতাংশেও ঠেকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

এই ড্রামার গল্পে নতুনত্ব ও আধুনিকতার ছাপ রয়েছে। গল্পের জোরেই ড্রামাটি তরুণ দর্শকদের আকৃষ্ট করেছে। সন্তানদের কথা বিবেচনা করে, পারস্পরিক বোঝাপড়াকে অটুট রেখে কীভাবে দাম্পত্যজীবনে ইতি টানা যায়, সেটা নিয়ে এগিয়ে যায় `গুড পার্টনার’-এর গল্প।

বিবাহবিচ্ছেদ নিয়ে গল্পে নারীকে বরাবরই নেতিবাচকভাবে তুলে ধরা হয়। গৎবাঁধা গল্পের বাইরে গুড পার্টনার-এ নারীকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

ড্রামার গল্প আবর্তিত হয়েছে চা ইউন কিয়োং নামের একজন তারকা আইনজীবীকে ঘিরে। যিনি ১৭ বছর ধরে আইন পেশায় রয়েছেন। বিবাহবিচ্ছেদ–সংক্রান্ত মামলার জন্য আলাদাভাবে পরিচিতি রয়েছে তাঁর। এ চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী জাং না রা।

জাং না রার কনিষ্ঠ আইনজীবী হান ইউ রি চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেত্রী নাম জি হিয়োনকে। তিনি বলেন, ‘ড্রামার চিত্রনাট্যটি পড়ার সময় আমার মাথায় গল্প গেঁথে গেছে। এমন একটা গল্প একজন লেখকের পক্ষেই রচনা করা সম্ভব।’

কর্মক্ষেত্রে জাং না রা ও নাম জি হিয়োনের দ্বন্দ্বকে যুক্তিসংগতভাবে তুলে এনেছেন নির্মাতা কিম গা রাম। কোরিয়ার পপ কালচার সমালোচক জাং ডাক হিয়োন বলেছেন, ‘দুই চরিত্রের মূল্যবোধের দ্বন্দ্বের মাধ্যমে এই সময়ের কর্মক্ষেত্রের দ্বন্দ্বকে উপস্থাপন করা হয়েছে।’

চিত্রনাট্য লিখেছেন চোই ইউ না। চোই নিজেও একজন আইনজীবী ছিলেন। প্রায় পাঁচ বছর ধরে চিত্রনাট্য লিখেছেন। দিনে পেশাগত দায়িত্ব পালন করেছেন, রাতে গল্প বুনেছেন। এটি প্রযোজনা করেছে স্টুডিও অ্যান্ড নিউ। সিবিএসের পাশাপাশি নেটফ্লিক্সসহ একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও ড্রামাটি প্রচারিত হচ্ছে।

কোরিয়ায় বিবাহবিচ্ছেদ নিয়ে হরেদরে ড্রামা নির্মিত হয়। গত বছর মুক্তিপ্রাপ্ত বিবাহবিচ্ছেদ নিয়ে দুটি ড্রামা সাড়া না ফেললেও আলাদা দর্শক রয়েছে। মূলত সেটাই প্রমাণ করেছে গুড পার্টনার।

একটি প্রযোজনা প্রতিষ্ঠানের নির্বাহী বলেন, ‘মধ্যবয়সী দর্শকদের ধরতে টেলিভিশনগুলো বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন নতুন কাজ করছে।’

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর