বৃষ্টিতে খেলা বন্ধ, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ১৪৩ রান

লক্ষ্য বেশি না, মাত্র ১৮৫ রানের। ছোট লক্ষ্য তাড়ায় হাত খুলে খেলছে বাংলাদেশ। ৭ ওভার ব্যাট করে ৪২ রান তুলে ফেলেছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। এর মধ্যে হঠাৎ মাঠে আলোর স্বল্পতা দেখা যায়। কিছুক্ষণ পরই রাওয়ালপিন্ডির আকাশ থেকে নামে বৃষ্টি। যে কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা আপাতত বন্ধ আছে।

বৃষ্টির আগে মারকুটে খেলেছেন জাকির। তিনি অপরাজিত আছেন ২৩ বলে ৩১ রান করে। সাদমান খেলছেন দেখেশুনে। ১৯ বলে ৯ রান করে উইকেটে আছেন তিনি। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর মাত্র ১৪৩ রান। ড্র করতে পারলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করবে বাংলাদেশ।

সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট পাকিস্তান। নাহিদ রানা ও হাসান মাহমুদের তোপের মুখে মাত্র ৪৬.৪ ওভার ব্যাট করতে পেরেছে স্বাগতিকরা।

সোমবার রাওয়ালপিন্ডি টেস্টে ৯ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। তখন স্বাগতিকদের লিড ছিল ১২ রানের।

দিনের শুরুতে দেখেশুনে ব্যাটিং করে পাকিস্তান। ৩৮ রানের জুটি করেন সাইম আইয়ুব ও শান মাসুদ। তাসকিন আহমেদ ২০ রান নিয়ে খেলা সাইমকে ফেরালে জুটি ভাঙে। ডানহাতি পেসারের ফুল লেন্থের বল মিড অফে ড্রাইভ করছিলেন সাইম। বাঁপাশে সামান্য ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।

দল চাপে থাকলেও স্বভাবসুলভ হয়ে ওয়ানডে মেজাজেই খেলছিলেন মাসুদ। সতর্কতার পাশাপাশি বাউন্ডারিও নিচ্ছিলেন তিনি। তবে পাকিস্তান অধিনায়কের বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার তত্ত্ব বেশিক্ষণ কার্যকর হতে দেননি নাহিদ রানা। শর্ট লেন্থের বল দিয়ে মাসুদকে (৩৪ বলে ২৮) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবরের উইকেটও তুলে নেন রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ হন বাবর (১৮ বলে ১১)।

এরপর সউদ শাকিলকে সাজঘরের পথ দেখান রানা। তাকে বিহাইন্ড দ্য উইকেটে লিটনের ক্যাচ বানিয়ে তৃতীয় শিকার তুলে নেন টাইগার পেসার। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানের সহ-অধিনায়ক। ৮১ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর পাকিস্তানকে টেনে নেন মোহাম্মদ রিজওয়ান। সালমান আলি আগাকে নিয়ে ৫০ রানের জুটি করেন তিনি। যে কারণে রিজওয়ান হয়ে ওঠেন বাংলাদেশের পথের কাঁটা। হঠাৎ জোড়া আঘাত করেন হাসান মাহমুদ।

ফিফটির দিকে (৭৩ বলে ৪৩) ছুটতে থাকা রিজওয়ানকে লিটনের ক্যাচ বানান হাসান। পরের বলেই নতুন ব্যাটার মোহাম্মদ আলিকে (১ বলে ০) শান্তর তালুতে বন্দি করেন টাইগার পেসার। ওভার শেষ হওয়ার কারণে হ্যাটট্রিক বল করতে পারেননি তিনি। সাকিব আল হাসানের ওভারকে স্যান্ডউইচ বানিয়ে পরের ওভারে বোলিং আসলেও হ্যাটট্রিক পাননি ডানহাতি পেসার।

এরপর আবরার আহমেদকে (১২ বলে ২) ইনিংসের চতুর্থ শিকার বানান রানা। তাকে শান্তর ক্যাচ বানান এই ডানহাতি।

পাকিস্তানের সর্বশেষ উইকেট শিকার করে ফাইফার পূর্ণ করেন হাসান। পঞ্চম উদযাপনে হাসানকে একটু সময় নিতে হলো। অন-ফিল্ড আম্পায়ার এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিলেও রিভিউ নেন মীর হামজা। তৃতীয় আম্পায়ারও জানালেন এটি আউট। হামজার (১০ বলে ৪) বিদায় নিশ্চিত হলে টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফার উদযাপন করেন হাসান। ৪৭ রানে অপরাজিত থাকেন সালমান আলি আগা।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নেন ৫ উইকেট। আরেক পেসার নাহিদ রানা শিকার করেন ৪ উইকেট। বাকি ১ উইকেট নেন তাসকিন আহমেদ।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর