যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ৩,আহত ১৪ জন

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি পার্কে বন্দুকধারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী দুই তরুণ ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গুলির ঘটনায় হতাহতের বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে একটি অননুমোদিত গাড়ি প্রদর্শনীর সময় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়।

লাস ক্রুসেস পুলিশপ্রধান জেরেমি স্টোরি জানান, পার্কের ইয়াং পার্ক এলাকায় রাত প্রায় ১০টার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ৫০-৬০টি গুলির খোসা পাওয়া গেছে। গোলাগুলির সময় পার্কে প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন।

লাস ক্রুসেসের মেয়র এরিক এনরিকেজ বলেন, এটি আমাদের শহরের জন্য এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। আমাদের সম্প্রদায়ে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের শিকার সাতজনকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে পাঠানো হয়েছে। অন্য চারজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় জরুরি বিভাগের সদস্যরা এফবিআই ও যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করা বৈধ হলেও গোপনে বহনের জন্য অনুমতির প্রয়োজন হয়। তবে শুক্রবারের হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো আইনসম্মতভাবে বহন করা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি