টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবি শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বেতন ও ঈদ বোনাসের দাবিতে রোববার সকাল ৭টা থেকে ওই এলাকার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর থেকে কারখানার সামনেই বিক্ষোভ করছে শ্রমিকরা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়ে বেতন পরিশোধ করেননি। বরং গত ১১ মার্চ হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ হয় শ্রমিকরা। ওইদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। ওই সময় সেনাবাহিনীর হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার কথা বলে। পরে অল্প সংখ্যক শ্রমিকের বেতন দেওয়া হলেও বেশিরভাগ শ্রমিককেই বেতন দেওয়া হয়নি।

বেতন না পেয়ে রোববার সকাল থেকে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের সামনে জড়ো হতে থাকে শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কটির উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে। চরম দুর্ভোগে পড়ে মহাসড়কটি ব্যবহারকারীরা। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, এ কারখানার শ্রমিকরা কিছুদিন আগেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। পরে ২০ মার্চের মধ্যে বেতন দেয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কারখানার দেড় হাজার শ্রমিকের মধ্যে এক হাজার ২৫০ জন শ্রমিকের বেতন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে কারখানায় ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সকাল ৭টা থেকে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেয়। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স