প্রবাসীদের অধিকার আদায়ে সংবাদকর্মীদের করণীয় শীর্ষক সভা

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীরা দেশের অর্থনীতিকে চাঙা রাখতে যেমন রাখছেন অগ্রণী ভূমিকা তেমনি সমাজেও অবদান রাখছেন অনন্য। তবে, প্রবাসীরা বিদেশে যেমন নানা সমস্যার মুখোমুখি হয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তেমনি দেশেও বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও প্রবাসীদের ভাগ্য পরিবর্তন হয় না। সব সরকারের কাছেই শুধু প্রশংসার মধ্যে সীমাবদ্ধ থাকে প্রবাসীরা।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত বৃহস্পতিবার (২০ মার্চ) প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসী সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

প্রেস ক্লাবের সভাপতি সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদের পরিচালনায় উপস্থিত ছিলেন মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, যমুনা টিভির কুয়েত প্রতিনিধি হেবজু মিয়া, এস এ টিভির কুয়েত প্রতিনিধি সেলিম হাওলাদার, ৭১ টিভির কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, চ্যানেল টোয়েন্টিফোর ও জাগো নিউজের কুয়েত প্রতিনিধি জিসান মাহমুদ, জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমেদ, এটিএন বাংলার কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, ঢাকা পোস্টের কুয়েত প্রতিনিধি জাহিদ হাসান জনি, দৈনিক স্বাধীন বাংলার কুয়েত প্রতিনিধি কাউসার আহমেদ বিহন প্রমুখ।

প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, বিদেশের মাটিতে প্রবাসী সংবাদকর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলোর প্রতিবেদন করার মাধ্যমে প্রবাসীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রবাসী সংবাদকর্মীরা সংবাদ পরিবেশন করে প্রবাসী শ্রমিকদের কষ্টের বাস্তবতা এবং অধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। এছাড়া, তারা প্রবাসী শ্রমিকদের সংগ্রাম, তাদের সঙ্গে মানবিক আচরণ এবং তাদের জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেন।

পরে দোয়া ও ইফতার আয়োজনের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি