সালমান খানের ঈদের সিনেমার প্রচারণা অনুষ্ঠান বাতিল!

বলিউডে ঈদ মানেই যেন সালমান খানের সিনেমা। আর মাত্র কয়েকদিন পর ৩০ মার্চ সিনেমা হলে দেখা যাবে বলিউড ভাইজানের নতুন সিনেমা ‘সিকান্দার’।কিন্তু সিনেমাটির প্রচারণায় স্বশরীরে নেই খান; মুক্তি প্রতিক্ষীত সিনেমাটির সব প্রচারণা সীমিত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের নিরাপত্তাজনিত কারণে প্রচারণায় লাগাম টানা হয়েছে। অভিনেতা কোনও বড় পাবলিক ইভেন্টে উপস্থিত থাকবেন না। তবে সেজন্য থেমে থাকছে না প্রচারণা! ডিজিটাল মাধ্যমে ঝড় তুলতে প্রস্তুত সালমান, যেখানে তিনি এই সিনেমার ব্যাপক প্রচার চালাবেন।

বিশেষ সূত্রে খবর, ‘সিকান্দার’র চূড়ান্ত ট্রেলারের মুক্তির তারিখ এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং তা আগামী ২৩ অথবা ২৪ মার্চ মুক্তি পেতে পারে। আর এই ট্রেলার মুক্তি অনুষ্ঠান সম্পর্কিত সবচেয়ে বড় চমক? যে বিশাল ট্রেলার লঞ্চ ইভেন্টে ৩০,০০০ ভক্তের সমাগমের পরিকল্পনা ছিল, সেটিও বাতিল করা হয়েছে এর নিরাপত্তা কারণে।

‘সিকান্দার’ নির্মাণ করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও এআর মুরুগাদোস। এতে সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এরইমধ্যে সিনেমার টিজার ও গান প্রকাশ পেয়েছে।

সালমানকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমাতে। তারপর থেকে বেশ কিছু সিনেমাতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান খানের ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।

‘সিকান্দার’-এ সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও দেখা যাবে কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। জানা গেছে, এই সিনেমার ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় রয়েছেন সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী