জার্মান পার্লামেন্টে ঋণসীমা শিথিলের বিল পাস

জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগ ঋণসীমা শিথিলের ঐতিহাসিক এক বিলে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে বড় অংকের ঋণ নেওয়ার পথ সুগম হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিনব্যাপী বার্লিনের বুন্টেসটাগে বিলটি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে হ্যাঁ/না ভোট অনুষ্ঠিত হয়। পক্ষে ৫১৩ ভোট ও বিপক্ষে ২০৭ ভোট পড়ে। ঋণসীমা শিথিলে সংবিধান সংশোধনের এই বিল পাসের জন্য ৪৮৯টি ভোট দরকার ছিল।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সিডিইউ (ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি) ও জোটসঙ্গী এসপিডি (সোশাল ডেমোক্রেটিক পার্টি) গ্রিন পার্টির সহযোগিতায় বিলটি পাস করাতে সক্ষম হয়েছে। জার্মান গণমাধ্যম বিলটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে।

সংবিধান সংশোধনের চূড়ান্ত অনুমোদনে শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষের (বুন্ডেসরাট) অধিবেশন রয়েছে। বুন্ডেসরাটে সংশোধনীটি পাস হলে ৫০০ বিলিয়ন ইউরোর বিশাল ঋণ নিতে আর কোনো বাধা থাকবে না জার্মান সরকারের।

জার্মান সরকার সংবিধান অনুযায়ী তাদের নিজস্ব জিডিপির কেবল দশমিক ৩৫ শতাংশ সরকারি ব্যয় নির্বাহের জন্য ঋণ নিতে পারে। এমনকি জার্মানির ১৬টি রাজ্যের জন্য এই নিয়ম প্রযোজ্য।  

জার্মান সরকার মূলত ব্যক্তির কর ও শুল্ক, রপ্তানি আয় থেকেই রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করে থাকে। সংবিধান সংশোধনী বিলটি পাশের পর আর এই বাধা রইল না।  

নতুন সরকার তাদের প্রস্তাবিত ৫০০ বিলিয়ন ইউরোর তহবিল থেকে ১০০ বিলিয়ন ইউরো রাজ্য সরকারগুলোকে দেবে, যা স্থানীয় পর্যায়ে তাপ ও জ্বালানি  প্রকল্পে ব্যবহার করা হবে।  

গ্রিন পার্টির চাপে আরও ১০০ বিলিয়ন ইউরো জলবায়ু সুরক্ষা ও পরিবেশবান্ধব শিল্পের জন্য নির্ধারিত হয়েছে। বাকি ৩০০ বিলিয়ন ইউরোর একটি বড় অংশ সামরিক খাতে ব্যয় করা হবে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি