ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা, দুই পাড়ে নিহত দুই

রাজধানীর বুড়িগঙ্গা নদীর এপার ও ওপারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উপস্থিত সাধারণ জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুই যুবক।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। এদিন ভোর ৫টার পর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মো. আবুল খায়ের বলেন, ভোর ৫টার পর নদীর ওপারে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এ সময় ওপারের লোকজন ডাক-চিৎকার দিলে ছিনতাইকারীরা পালাতে থাকে। দুইজন ছিনতাইকারী পালিয়ে নৌকা দিয়ে আমাদের এই পাশে চম্পাতলী ঘাটের দিকে আসছিল। ওপারে চিৎকার-চেঁচামেচিতে এপারের লোকজন দুইটা নৌকা নিয়ে নদীতে যায়। এপারের লোকজন যখন তাদের ধরতে যায় তখন তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে। তখন এপারের লোকজন তাদের ধরে নিয়ে আসে। পরে জনগণ উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দেয়।

তিনি বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর একজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন।

পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের আরও বলেন, পাশাপাশি একই ঘটনায় কেরানীগঞ্জের জনগণ বাকি দুইজনকে ধরে গণপিটুনি দিয়েছে। সেখানেও একজন মারা গেছে। কেরানীগঞ্জ থেকে গণপিটুনিতে আহত হয়ে আসা আরেকজনও গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি আছে। মোট এপারে একজন এবং ওপারে একজন মিলিয়ে দুজন নিহত হয়েছে।

কারও নাম-পরিচয় জানা গেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, সিআইডির সহযোগিতায় আমরা জানতে পেরেছি এপারে যিনি মারা গেছেন তার নাম আসিফ। তিনি কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা। আহত ও নিহতদের সবার বয়স ২৫ বছরের নিচে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স