কুয়েতে ভিসা জালিয়াতি বন্ধে দূতাবাসের উদ্যোগকে স্বাগত জানালেন প্রবাসীরা

ভিসা জালিয়াতি রোধ এবং প্রবাসীরা যাতে সঠিক ও বৈধ উপায়ে ভিসা পেতে পারেন সে জন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাস নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এতে সফলতা মিলছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

ভিসা প্রক্রিয়ায় অবৈধ কার্যক্রম, বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি এবং অবৈধ কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিসার অপব্যবহার করায় অনেক প্রবাসীর জীবন সংকটময় হয়ে উঠছে বলে জানা গেছে।  

প্রবাসীরা জানান, কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ২০ নম্বর খাদেম গৃহকর্মী ভিসা অথবা ১৮ নম্বর শোন ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও বিপদে পড়ছেন।

যথাযথ জ্ঞান না থাকায় অনেকেই নিজের অজান্তেই অবৈধ হয়ে যাচ্ছেন। এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা।

তাই একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হচ্ছে। এতে অনেকটা সফলতাও পাচ্ছেন বলে সময় সংবাদকে জানান সৈয়দ তারেক হোসেন ।

তিনি কুয়েতে আসতে আগ্রহী কর্মীদের সঠিক তথ্য জেনে আসার অনুরোধ করেন।

সর্বশেষ (২০২৪ সালের ৩১ ডিসেম্বর ) তথ্যমতে, কুয়েতে মোট জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এর মধ্যে ১৫ লাখ ৬৭ হাজার ৯৮৩ জন কুয়েতি নাগরিক এবং ৩৪ লাখ ১৯ হাজার ৮৪৩ জন প্রবাসী। দেশটির মোট জনসংখ্যার ৬৯ শতাংশ প্রবাসী বলে জানানো হয়।

বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। প্রবাসীরা বলেন, দূতাবাসের সত্যায়ন ব্যতীত বাংলাদেশ থেকে যারা ছাড়পত্র দেয় তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তবে এ বিষয়ে প্রবাসীদের আরও সতর্ক এবং সচেতন হওয়া প্রয়োজন যাতে তারা সঠিক ও বৈধ পদ্ধতিতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন–এমনটা মনে করেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প