দল থেকে ছিটকে গিয়ে যে বার্তা দিলেন মেসি

ইনজুরিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে না থাকার বেদনায় পুড়ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বাছাই পর্বে সবচেয়ে শক্ত দুই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আলবিসেলেস্তেরা তাকে পাচ্ছে না। বাধ্য হয়ে বাস্তবতা মেনে নিতে হচ্ছে মেসিকে। তবে, দ্রুততম সময়ের মধ্যেই মাঠে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আর দশজন পাঁড় সমর্থকের মতোই আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবেন উরুগুয়ে আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটিতে।

আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে মেসির ইনজুরি। আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ২৪ ঘন্টারও কম সময় আগে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন মেসি, পেয়েছেন ১টি গোলও। কিন্তু সবাইকে বিস্মিত করেছে এরপরও মেসিকে ছাড়াই কোচ লিওনেল স্ক্যালোনি দল ঘোষণা করায়। পরে নিশ্চিত করা হয়েছে–ইনজুরির কারণে নেই আলবিসেলেস্তেদের মহাতারকা।

যদিও মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরি গুরুতর নয় মোটেও। লোয়ার গ্রেডের ইনজুরি চাইলেই ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মাঠে নামার ঝুঁকি নিতে পারতেন। তবে বয়স, ভবিষ্যৎ ক্যারিয়ার আর ওয়ার্কলোডের ভাবনায় ক্লাব থেকে দেয়া হয়নি ছাড়পত্র, ঝুঁকি নেয়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও।

তবে, অধিনায়ক বলে কথা, তাই দলে না থাকলেও, মেসি থাকছেন সমর্থক হয়ে । গলা ফাটাবেন আর পাঁচজন সমর্থকের মতোই। অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর সমর্থকদের জন্য ইনস্টাগ্রামে একটা বার্তা দিয়েছেন মেসি। জানিয়েছেন আক্ষেপ, ‘এটা খুবই হতাশার যে, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে উরুগুয়ে আর ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে আমি খেলতে পারছি না। সত্যি বলতে সবসময়ের মতোই আমি থাকতে চেয়েছিলাম। তবে শেষ মুহূর্তের চোট, আপাতত আমাকে মাঠের বাইরে রাখছে। যদিও চোট খুব একটা গুরুতর নয়। অন্য সব সমর্থকের মতোই এখান থেকেও আমি দলকে সমর্থন করব এবং গলা ফাটাব। এগিয়ে যাও আর্জেন্টিনা।’

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কনমেবল অঞ্চলে টেবিল টপার হলেও খুব একটা ছন্দে নেই আর্জেন্টিনা। নিজেদের সবশেষ ৫ ম্যাচে দুই হারের সঙ্গে আছে ১ ড্র। তাইতো শনিবার মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ এসিড টেস্ট আলবিসেলেস্তেদের। আর বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে সুপার ক্ল্যাসিকো।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প