ধানমন্ডিকে হারিয়ে ছয়ে উঠে এলো প্রাইম ব্যাংক

সবে মাত্র ৬ রাউন্ড হলো। আগামীকাল বুধবার ১৯ মার্চ শেষ হবে এবারের প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ড। আরও ৫ রাউন্ড পুরো বাকি। এখনো অনেক ওঠা-নামার পালা বাকি। এ মুহূর্তে লিগ টেবিল জমজমাট।

তারপরও এ পর্বে এসে দুটি গুরুত্বপূর্ণ জয়ে যৌথভাবে পয়েন্ট টেবিলে সবার ওপরে নাজমুল হোসেন শান্ত আর মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানার আবাহনী আর এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ। আবাহনী ও গাজী গ্রুপের পয়েন্ট সমান ১০ করে। তার পরপরই আছে মোহামেডান ও অগ্রণী ব্যাংক। দুই দলের পয়েন্ট সমান ৮ করে। তবে মোহামেডান এক খেলা বেশি খেলে ৬ ম্যাচে ৪ জয় আর ২ পরাজয়ে ৮ পয়েন্ট। আর অগ্রণী ব্যাংকের পয়েন্ট ৫ খেলায় চার জয়ে ৮।

এদিকে আজ মঙ্গলবার ধানমন্ডি ক্লাবকে ৫৫ রানে হারিয়ে দুটি মূল্যবান পয়েন্ট পেয়ে ৬ নম্বরে উঠে এসেছে প্রাইম ব্যাংক। সমান ৬ খেলায় প্রাইম ব্যাংক আর ধানমন্ডির পয়েন্ট সমান ( ৬ করে) হলো এখন।

শেরে বাংলা স্টেডিয়ামে তিন তরুণ জাকির হাসান (৬৪), ইরফান শুক্কুর (৫৬*) আর শামীম পাটোয়ারীর (৩৭ বলে ৬ চার আর ২ ছক্কায় ৬২) ব্যাটিং দৃঢ়তায় ৩০৮ রানের বড়সড় স্কোর গড়ে জয়ের ভিত গড়ে ফেলে প্রাইম ব্যাংক। ওই তিনজনের ফিফটিতে গড়া ৩০০+ স্কোর টপকাতে পারেনি নুরুল হাসান সোহানের দল।

আগের ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতানো অধিনায়ক সোহান ৮ রানে ফিরলে ধানমন্ডির জয়ের সম্ভাবনা কমে যায়। তারপরও ফজলে রাব্বি ৭৯ আর ইয়াসির আলী রাব্বির ৪৬ রানের ওপর ভর করে ২৫৩ পর্যন্ত যায় ধানমন্ডি।

প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩০৮/৫ (নাইম শেখ ৩৭, সাব্বির হোসেন ৫০, জাকির হাসান ৬৪, শাহাদাত দিপু ১৪, ইরফান শুক্কুর ৫৬*, শামীম পাটোয়ারী ৬২*; মঈন খান ৩/৪৬, হাসান মুরাদ ১/৪০, কামরুল ইসলাম রাব্বি ১/৭৮)।

ধানমন্ডি: ৪৯.৫ ওভারে ২৫৩/১০ (হাবিবুর রহমান সোহান ৪, জাকিরুল জেম ১৯ , ফজলে রাব্বি ৭৯, ইয়াসির আলী রাব্বি ৪৬, নুরুল হাসান সোহান ৮, মঈন খান ৭, জিয়া ১৭, সানজামুল ৩৭; হাসান মাহমুদ ৩/৩৮, খালেদ ২/৩২)।

ফল: প্রাইম ব্যাংক ৫৫ রানে জয়ী।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা