ক্রিকেটার ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি

ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের আটক করা হয়। আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ মার্চ) দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৫ জনের এই দলটি একটি টুর্নামেন্টের আয়োজনপত্র উপস্থাপন করেছে যা দেশটির পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমর্থন পেয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পর্যালোচনার পর দেখা গেছে নথিটি জাল এবং এমনকি আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সূচি নেই সেখানে।

একেপিএস আরও জানিয়েছে, কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এরই মধ্যে সংস্থাটি অভিবাসন বিভাগকে গোষ্ঠীটির জন্য ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ জারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান একেপিএস।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প