শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের উপপরিচালক ও এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ ফ্রিজের আদেশ দেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় যেন হস্তান্তর করতে না পারেন এ মর্মে অবরুদ্ধকরণের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ হাসিনা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ ও শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত। একইসঙ্গে হাসিনাসহ পরিবারের সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেয়া হয়।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প