পাকিস্তানে ভারী বৃষ্টি, ২৪ জনের মৃত্যু

আরব সাগরের উত্তর–পূর্ব অংশে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আসনা’ এখন পাকিস্তানের করাচি থেকে মাত্র ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। তবে আসনার প্রভাবে ভারী বৃষ্টিতে এরই মধ্যে দেশটিতে ২৪ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। তবে এখনো করাচির ভূখণ্ডে আঘাত হানেনি। ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে উপকূলীয় অঞ্চলগুলোতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পিএমডি সতর্ক করে বলেছে, আজ শনিবার সারাদিন সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝড়ো বাতাস ও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পাকিস্তানের আপার দির জেলায় অবিরাম বর্ষণে ভূমিধসের কারণে বাড়ির ছাদ ধসে একই পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (৩১ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

এছাড়া সিন্ধুর জামশোরো, দাদু ও মিরপুরখাস জেলায় ভারী বৃষ্টিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। টোবা টেক সিংয়ের একটি গ্রামে এক ব্যক্তি ও তার বোন মারা গেছেন। এছাড়া প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন আহত হয়েছে।

এদিকে, ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আসনা। এজন্য উপকূলীয় এলাকা কর্ণাটকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সর্বশেষ পূর্বাভাসে আইএমডি বলেছে, এই মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। আসনার প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, স্বর্কা এবং কুচ জেলায় ভারী বর্ষণ শুরু হয়েছে। এরই মধ্যে এসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৮৯১-২০২৩ সালের মধ্যে আরব সাগরে মোট তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প