পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন রাজ্যজুড়ে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ও সহিংসতার মধ্যে দিয়ে শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ।

এদিন রাজ্যটির বেশকিছু বুথে জটলা, ভোট দানে বাধা, ভুয়া ভোট, গাড়ি ভাংচুরের মতো ঘটনার মধ্যে দিয়ে ভোটগ্ৰহণ পর্ব শেষ হলো।

নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারির মধ্যেই প্রথম দফার ১৫২ টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সকালের দিকে ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জে পুলিশের সামনে বিজেপির প্রার্থীকে কিল, চর, ঘুশি মারা হয়। যার কারণে নির্বাচন কমিশনার স্থানীয় জেলার প্রশাসন থেকে রিপোর্ট তলব করেছে।

এদিন পাঁচটা পর্যন্ত ৭৮ শতাংশ ভোট পড়েছে। তবে ভোটের শতাংশ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফার নির্বাচন ৬টা পর্যন্ত চললেও যত ভোটের লাইনে যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণ ভোটগ্ৰহণ পর্ব চলবে।

প্রথম দফা নির্বাচনে ১৫২ টি আসনে ১৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৭৫ লাখের মতো এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন। ১৫২ আসনের জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে।

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোট আগামী ২৯ এপ্রিল। গণনা আগামী ৪ মে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী