১৩ বছর পর আবার এক মঞ্চে দেখা যাবে মৌসুমী ও রবি চৌধুরীকে

চিত্রনায়িকা মৌসুমী ও সংগীতশিল্পী রবি চৌধুরীর বন্ধুত্ব কয়েক দশকের। সেই বন্ধুত্ব থেকে রবি চৌধুরী তাঁর সুর ও সংগীতে গান করিয়েছেন মৌসুমীকে। এক মঞ্চে তাঁদের দুজনকে গাইতেও দেখা গেছে, তবে নিতান্তই হাতে গোনা। দীর্ঘ ১৩ বছর আবার এক মঞ্চে দেখা যাবে চলচ্চিত্র ও সংগীতের এই দুই তারকাকে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থানীয় সময় শনিবার এক মঞ্চে গাইবেন তাঁরা। নিউ জার্সি থেকে বাংলাদেশ সময় আজ শনিবার দুপুরে খবরটি নিশ্চিত করেছেন রবি চৌধুরী।

এক মঞ্চে গাওয়ার আগে দুজন মহড়ায় অংশ নিয়েছেন। সেই মহড়ার ১ মিনিট ৫৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ রবি চৌধুরী তাঁর ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘প্রিয় বন্ধু মৌসুমী আর আমি। আগামীকাল নিউ জার্সির বন্যার্তদের সাহায্যার্থে। মেজবান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছি। নিউইয়র্কে যাঁরা আছেন আসবেন।’
ভিডিওতে দেখা যায়, দুজন ‘অমর সঙ্গী’ গানটি গাইছেন।

কথা হলে রবি চৌধুরী বলেন, ‘২০১১ সালে আমরা দুই বন্ধু কাতারের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলাম। এরপর দেশের বাইরে আমাদের আর একমঞ্চে গাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এবার সুযোগটি হয়ে যাওয়ায় আমরা দুজনও ভীষণ খুশি। গানে গানে শ্রোতাদের সঙ্গে দারুণ সময় কাটবে।’

যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে গান শোনাতে চার দিন আগে ঢাকা ছাড়েন রবি চৌধুরী। তিনি জানালেন, নিউ জার্সি, আলবেনি, ফ্লোরিডা ও মিশিগানে স্টেজ শো চূড়ান্ত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী। ইদানীং তাঁকে সেখানকার মঞ্চেও পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিউ জার্সির মঞ্চে গাইছেন মৌসুমী।

রবি চৌধুরী বললেন, ‘নায়িকা হিসেবে সবার কাছে পরিচিত হলেও মৌসুমী দারুণ গান গায়, এটা কিন্তু আমার বন্ধু বলে বলছি না। অভিনয়ের কারণে গানটা হয়তো গাইতে পারেনি। তবে যখনই গেয়েছে, মন দিয়েই গেয়েছে। আমাদের দুই বন্ধুর জন্য চমৎকার একটা সময় কাটবে, এটাই অনেক বেশি ভালো লাগার।’

রবি চৌধুরী জানালেন, একসঙ্গে মৌসুমী ও তিনি চারটি গান গেয়ে শোনাবেন।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন