সিরিয়ায় আবারও ব্যাপক সংঘর্ষ, এখন পর্যন্ত নিহত হাজারের অধিক প্রেসিডেন্টের শান্তির আহ্বান

সিরিয়ার বানিয়াস গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারাআ দেশজুড়ে শান্তি ও ঐক্যের আহ্বান জানান।

রোবববার (৯ মার্চ) সকালে দামেস্কের মাজ্জাহ এলাকার এক মসজিদ থেকে প্রেসিডেন্ট আল-শারাআ বলেন, জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ শান্তি রক্ষা করা প্রয়োজন; যাতে আমরা একসঙ্গে বাস করতে পারি। তার এই আহ্বানের কয়েক ঘণ্টা পরেই বানিয়াস বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আসাদ সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে লাটাকিয়া ও তার্তুসে কমপক্ষে ৭৪৫ জন আলাওয়ি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, প্রায় ১২৫ জন সরকারি নিরাপত্তা সদস্য এবং ১৪৮ জন আসাদপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ১৮-তে পৌঁছেছে।

রোববার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তার্তুসের বেতানিতা গ্রামে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা এখনো চলছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গানি বলেন, লাটাকিয়া ও তার্তুস অঞ্চলে আসাদপন্থিদের নির্মূল করতে সামরিক অভিযানের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

এদিন দেরা ও দামেস্কের মধ্যে সংযোগ স্থাপনকারী অপটিক্যাল কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই অঞ্চলে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। দেরা টেলিকমের পরিচালক আহমাদ আল-হারিরি বলেন, টেলিযোগাযোগ অবকাঠামোতে ধারাবাহিক হামলার কারণে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অপটিক্যাল কেবল কাটা পড়েছে, যা দুই প্রদেশকে প্রধান টেলিযোগাযোগ কেন্দ্রের সঙ্গে সংযুক্ত রাখত।

এদিকে, কাতারভিক্তিক সংবাদমাধ্যম জাজিরার দামেস্ক প্রতিনিধি রেসুল সেরদারের মতে, সংঘর্ষ কিছুটা কমে এলেও, সিরিয়ায় জনবিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। অঞ্চলটিতে এখনও অনেক মরদেহ উদ্ধার করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে সিরিয়ার নতুন সরকার আলাওয়ি, কুর্দি, তুর্কমেন, আরব, সুন্নি, শিয়া, মুসলিম ও খ্রিস্টানদের অন্তর্ভুক্ত করছে। এই বিষয়টিকে দেশটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা