চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

এক সপ্তাহ আগেই আবুধাবির ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কাছে হেরেছিলো নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউই অধিনায়ক মিচেল সান্তনার। ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে ৯ উইকেটে ২৪৯ রান করতে সক্ষম হয় ভারত। পেসার ম্যাট হেনরি নেন ৫ উইকেট।

জবাব দিতে নেমে বরুন চক্রবর্তির ৫ উইকেটে ভর করে নিউজিল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে দেয় ভারত। ৪৪ রানে হেরে যায় নিউজিল্যান্ড।

কিন্তু সেই একই মাঠে টস জিতে আজ আর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেননি সিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। বোলিং করতে হবে ভারতকে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া সম্পর্কে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার বলেন, ‘আমরা দেখছি ভারত খুব ভালো খেলছে। এ কারণে আমাদের চেষ্টা থাকবে প্রথমে স্কোরবোর্ডে ভালো কিছু রান সংগ্রহ করা। এটা ভিন্ন একটি উপলক্ষ, ভিন্ন একটি ম্যাচ। অবশ্যই সেরা একটি ম্যাচ হতে যাচ্ছে। তবে পাকিস্তানের চেয়ে একটু ভিন্ন পরিবেশ এখানে। ম্যাট হেনরির পরিবর্তে খেলবে নাথান স্মিথ।’

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমিও চিন্তা করিনি পরের ব্যাটিং করবো। কারণ, এটা খুব ভালো উইকেট। আগের চেয়ে খুব বেশি পরিবর্তন হয়নি। এখন আমাদেরকে প্রথমে বোলিং করতে হবে এবং চেষ্টা থাকবে প্রতিপক্ষকে যত কম রানে বেধে রাখা যায়। দিন শেষে কেমন খেললেন সেটা বিষয় নয়, বিষয় হলো জয়। সুতরাং, টস নিয়ে খুব বেশি চিন্তা করছি না। নিজেদের খেলা খেলতে চাই। নিউজিল্যান্ড ভালো দল। ভিন্ন একটি চ্যালেঞ্জের সামনে আমরা। ভালো কিছু হবে আশা করি। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছি।’

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়ং, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও’ররকি।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ সামি, বরুন চক্রবর্তি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প