জোড়া গোল করে অনন্য রেকর্ড গড়লেন সালাহ

লিভারপুলের সঙ্গে এখনও চুক্তি সম্পর্কিত ঝামেলা শেষ হয়নি। লিভারপুল যদি চুক্তিটা নবায়ন না করে, তাহলে এই মৌসুম পর মোহাম্মদ সালাহ হয়ে যাবেন ফ্রি-এজেন্ট। তিনি আর লিভারপুলের ফুটবলার থাকবেন না। নিজের শেষ মৌসুম জেনেও যেন নিজেকে উজাড় করে দিচ্ছেন মিশরীয় এই ফুটবলার। করে যাচ্ছেন একের পর এক গোল কিংবা করছেন অ্যাসিস্ট।

গোলের পর গোল করে অনেক রেকর্ডও ভাঙছেন তিনি। এই যেমন শনিবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে জোড়া গোল করলেন সালাহ। লিভারপুলকে এনে দিলেন ৪-১ গোলের জয়। জোড়া গোল করে মোহাম্মদ সালাহ ইতিহাসের পাতায় নাম লিখে নিলেন। চলতি মৌসুমে মোহাম্মদ সালাহ ৪১ ম্যাচে করলেন ৩১তম গোল।

লিভারপুলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি। লিভারপুলের জার্সি গায়ে সালাহর নামের পাশে শোভা পাচ্ছে এভন ২৪২টি গোল। ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলে জয়ী ম্যাচেই লিভারপুল কিংবদন্তি গর্ডন হজসনের সমতায় এসেছিলেন। ১৯২৬ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেছিলেন হজসন।

তবে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে গোল করে হজসনকে পেছনে ফেলেন তিনি। শনিবার সাউদাম্পটনের বিপক্ষে করলেন জোড়া গোল। তার সামনে রয়েছেন এখন কেবল দু’জন। ৩৪৬ গোল নিয়ে ইয়ান রাশ এবং ২৮৫ গোল নিয়ে রজার হান্ট।

শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করার ক্ষেত্রে মোহাম্মদ সালাদ সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৫ম নম্বরে রয়েছেন। একই অবস্থানে রয়েছেন ম্যানসিটির সাবেক স্ট্রইকার সার্জিও আগুয়েরো। আর নন-ইংলিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোল এখন সালাহর।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে নাম লেখানোর পর এখনও পর্যন্ত খেলেছেন ৩৯০টি ম্যাচ। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত করেছেন ১৮১ গোল। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৪৫ গোল। ৬টি করেছেন এফএ কাপে, ৫টি করেন ইউরোপা লিগে, চারটি কারাবাও কাপে এবং ১টি গোল করেন কম্যুনিটি শিল্ডে। এছাড়া সব মিলিয়ে এখনও পর্যন্ত ১০৯টি অ্যাসিস্ট করেছেন মোহাম্মদ সালাহ।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা