রাফির জন্মদিনে একপাশে মা অন্যপাশে তমা, ছড়িয়ে পড়েছে বিয়ের গুঞ্জন!

মিডিয়াতে প্রেম-বিয়ের গুঞ্জন খুব সাধারণ। এর আগে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন ছিল টক অব দ্য টাউন। এরপর বিষয়টি নিয়ে ততটা কথা শোনা যায়নি। এবার রাফির জন্মদিন ঘিরে একটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

তারকা জুটির প্রেমের গুঞ্জন ছাপিয়ে এখন শোনা যাচ্ছে তারা বিয়ে করে সংসারও পেতেছেন। সম্প্রতি একটি ছবিতে নেটিজেনদের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও দু’জনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

আজ সোমবার (৩ মার্চ) ‘তুফান’ নির্মাতা রায়হান রাফির জন্মদিন। জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। যেখানে রাফির একপাশে দেখা গেছে তার মা, অন্যপাশে দেখা গেছে তমা মির্জাকে। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা।

সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।

যদিও রাফি বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি।

এর আগে  তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর