দুই দশক পর বিটিভিতে ঐন্দ্রিলা

উপস্থাপক, নির্মাতা ও অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ফিরেছেন। রমজান উপলক্ষে ‘ইফতারের রসুইঘর’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে তাকে আবারও বিটিভিতে দেখা যাবে।

নতুন এ অনুষ্ঠান প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ‘আমি বেছে উপস্থাপনা করি। শৈশবে বিটিভিতেই প্রথম উপস্থাপনা করেছি। এ চ্যালেনটির সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। বিভিন্ন বেসরকারি চ্যানেল রান্নার নানা অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিটিভিতে আর উপস্থাপনা করা হয়ে ওঠেনি।’

তিনি আরও বলেন, ‘প্রায় দুই দশক পর বিটিভি উপস্থাপনা করছি। অনুষ্ঠানের আইডিয়াটা অসাধারণ। ভিন্ন আইডিয়ার অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। আয়োজনে এখানে একজন অতিথি থাকেন। তার সঙ্গে রান্না নিয়ে গল্প আড্ডায় দারুণ সময় কেটে যায়।’ ‘ইফতারের রসুইঘর’অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস, আফরোজা সুলতানা ও এল রুমা।

এদিকে ঐন্দ্রিলা তার পিতা অভিনেতা বুলবুল আহমেদকে নিয়ে একটি সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছেন। এতে দেখা যাবে অভিনেতা বিভিন্ন বয়সের চরিত্র।

বুলবুল আহমেদকে নিয়ে সিনেমা নির্মাণের প্রসঙ্গে ঐন্দ্রিলা আহমেদ বলেন, ‘আমি আব্বুর জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাই। আমি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছি। আশা করছি আমি সুন্দর কিছু করতে পারব। এরই মধ্যে আব্বুকে নিয়ে একটি ডকুমেন্টরি তৈরি করেছি, প্রশংসা পেয়েছি।’

তাকে নিয়ে সিনেমায় নায়ক হবেন কে? জানতে চাইলে ঐন্দ্রিলা বলেন, ‘কাকে নায়ক করব তা এই মুহূর্তে বলতে পারছি না। সিনেমার কাজ শুরু করলে এ নিয়ে ভাববো। যখন নির্মাণে হাত দেব, তখন যাকে আব্বুর চরিত্রে উপযুক্ত মনে হবে, তাকেই প্রস্তাব দেব।’

তিনি আরও বলেন, ‘আব্বুর বিভিন্ন সময়ের বয়সের চরিত্রে অভিনেতা প্রয়োজন হবে। এক এক বয়সের চরিত্রে ভিন্ন ভিন্ন অভিনেতার প্রয়োজন। আব্বুর চলচ্চিত্রজীবন বিশাল ও বর্ণাঢ্য। তার জীবনে অনেক মজার মজার ঘটনাও রয়েছে। আমি তার বায়োপিকে তাকে পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব।’

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ