অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি আফগানিস্তানের

সিদিকুল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৩ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান। ইনিংসের শেষ বলে নুর আহমেদের উইকেট পতনের মধ্য দিয়ে অলআউট হয় আফগানরা। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে ২৭৪ রান করতে হবে অস্ট্রেলিয়াকে।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় আফগানিস্তান। শুরুটা মোটেও সুখকর ছিল না আফগানদের। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে (৫ বলে ০) হারায় আফগানরা। তখন স্কোরবোর্ডে রান মাত্র ৩।

এরপর দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি করেন সেমিফাইনাল প্রত্যাশা আফগানিস্তানের দুই ব্যাটার ইব্রাহিম জাদরান ও সিকিকুল্লাহ। ২৮ বলে ২২ রান করে বিদায় নিতে হয় ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা জাদরানকে। পরবর্তী ব্যাটার রহমত শাহও ভালো করতে পারেননি। ২১ বলে ১২ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

সিদিকুল্লাহ খেলেন ৮৫ রানের (৯৫ বল থেকে ৬ চার ৩ ছক্কায়) প্রশংসনীয় ইনিংস। তার আউটের পর অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি (৪৯ বলে ২০) ও মোহাম্মদ নবিও (১ বলে ১ রান করে রানআউট) দ্রুত বিদায় নেন। ১৯৯ রানে ৭ উইকেট হারায় আফগানিস্তান।

শেষ দিকে দাপুটে ব্যাটিং করে আফগানিস্তানকে লড়াই করার মতো পুঁজি গড়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন আজমতউল্লাহ। অষ্টম উইকেটে রশিদ খানের সঙ্গে ৩৬ রানের, নবম উইকেটে নুর আহমেদের সঙ্গে ৩৭ রানের জুটি করেন তিনি।

শেষ ওভারে বেন ওয়ারসুইসকে দুটি ছক্কা হাকিয়ে ৬৩ বলে ৬৭ রানে থামেন আজমতউল্লাহ। ১ চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ রানে ৩ উইকেট নেন ওয়ারসুইস, ২টি করে উইকেট শিকার করেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা