আমিরাতে বৈধ হতে পারবেন অবৈধ প্রবাসীরা, যারা সুযোগ পাবেন

আগামী ১ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে দুই মাসের সাধারণ ক্ষমা। এই সময়টায় অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন। যারা দেশে ফিরে আসতে চান তারাও ফিরতে পারবেন। এজন্য গুণতে হবে না কোনো জরিমানা।

বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)।

সংস্থাটির কর্মকর্তারা জানান, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে; কিন্তু কাগজপত্র করা হয়নি। তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

আইসিপি বলেছে, “যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন। যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান) জন্য কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না। এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না।”

ছয় বছর আগে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। যা প্রথমে ২০১৮ সালের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলেছিল। এরপর এটির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়। ২০০৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো প্রবাসীদের এমন সুযোগ দিচ্ছে আরব আমিরাতের সরকার।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর