বুকে ব্যথা নিয়ে মঞ্চে সালমান, কী হয়েছে ভাইজানের

বলিউড তারকা সালমান খান সম্প্রতি শিশুদের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের মঞ্চের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাকে দেখা যায়, বুকের অসহ্য যন্ত্রণায় আক্রান্ত হয়েছেন তিনি। এমনকি ঠিক মতো নড়া-চড়াও করতে পারছিলেন না এ অভিনেতা। শুধু তা-ই নয়, সোফা থেকে উঠতে গিয়েও সালমানের চেহারায় বুকের তীব্র যন্ত্রণার দৃশ্য ফুটে উঠেছে।

‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে জানা গেছে, সালমান পাঁজরে আঘাত পেয়েছেন। তবে শারীরিক পরিস্থিতি যেমনই হোক না কেন, কাজের বেলা তিনি অবিচল। তাই তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী তথা স্বনামধন্যা সমাজকর্মী আম্রুতা ফড়নবিসের আমন্ত্রণ পেয়েই সেই অনুষ্ঠানে যোগ দেন সালমান খান।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সালমানের পরনে ধূসর টি-শার্ট। চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। সোফা থেকে উঠতে গিয়ে বেগ পেতে হচ্ছে বলিউডের এ তারকাকে। এ অনুষ্ঠানে সোনালি বেন্দ্রেও উপস্থিত ছিলেন। অভিনেত্রীকে অভিবাদন জানাতে যখনই সালমান উঠে দাঁড়াতে যাবেন, ঠিক তখনই আবার বিপত্তি দেখা দেয়। বুকের ব্যথায় নড়তে পারছিলেন না সালমান।

এ অনুষ্ঠানের উপস্থাপক জানান, সালমান খান পাঁজরের হাড়ে আঘাত পেয়েছেন। এরপরেও অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন। এ জন্য সালমানকে ধন্যবাদ জানান সঞ্চালক আম্রুতা ফড়নবিস। বলিউড সুপারস্টারের এমন অবস্থা দেখে ভক্ত-অনুরাগীরা ভীষণ উদ্বিঘ্ন হয়ে পড়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সবাই।

এদিকে একই অনুষ্ঠান থেকে আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে সালমানকে যন্ত্রণা নিয়েও নাচতে দেখা যায়। যা দেখে ভক্তরা ভাইজানকে ‘আহত বাঘ’ বলেও সম্বোধন করেছেন।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা