করাচিতে ‘নিজ দেশে খেলার অনুভূতি’ পেয়েছেন আফগান ওপেনার

পাকিস্তান ও আফগানিস্তানের মানুষের ধর্মীয় অনুভূতি প্রায় একই বা খুব কাছাকাছি। দু’দেশের মধ্যে পার্থক্য তৈরি করেছে কেবল ডুরান্ড লাইন। তবে দু’দেশের মধ্যে রাজনৈতিকভাবে কিছুটা দূরত্ব রয়েছে। পাশাপাশি ক্রিকেটে নতুন হলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছে আফগানিস্তান। সব মিলিয়ে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ককে অম্ল-মুধুরও বলা যায়।

গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে আফগানিস্তান। যদিও প্রোটিয়াদের কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে তারা। তবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে এত বেশি আফগান সমর্থক ছিলেন, মনে হয়েছে এটি আফগানিস্তানেরই ঘরের মাঠ।

দল বড় পরাজয়ের শিকার হলেও আফগান সমর্থকরা পুরো ম্যাচ জুড়ে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। মাঠের পরিবেশকে অসাধারণ করে তুলেছেন তারা। ম্যাচের পর আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ জানান, করাচির মাঠের বিপুল পরিমাণ দর্শক তাকে নিজ দেশে খেলার অনুভূতি দিয়েছে।

গুরবাজ বলেন, ‘আমরা অনুভব করছিলাম যেন ঘরের মাঠে খেলছি। আমরা কখনোই আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। বেশিরভাগ ম্যাচ দুবাইয়ে খেলি। তবে দর্শকদের প্রায় পুরো স্টেডিয়াম ভরিয়ে দিতে দেখে খুবই ভালো লাগছিল।’

নিরাপত্তার কারণে আফগানিস্তানে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আফগান ক্রিকেটাররা আশা, তাদের দেশেও আন্তর্জাতিক খেলা আয়োজন করা হবে। সেই প্রত্যাশা কথা উল্লেখ করে গুরবাজ বলেন, ‘আমি আশা করি শীঘ্রই সেই সময় আসবে, যখন আমরা আফগানিস্তানে খেলতে পারবো। এটি একটি দারুণ অনুভূতি হবে…।’

শুক্রবার দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ৩১৫ রানের জবাবে ২০৮ রানে অলআউট হয় আফগানিস্তান। গুরবাজ মনে করছেন, প্রত্যাশার চেয়ে উইকেটের আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। যে কারণে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি।

গুরবাজ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য আমরা এই ধরনের উইকেট আশা করিনি…। আমরা একটু ধীরগতির পিচের প্রত্যাশা করছিলাম। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে অজুহাত খোঁজা ঠিক হবে না।’

আফগানিস্তান বড় কোনো দলকে হারালে অনেকে সেটিকে অঘটন বলে থাকেন। গুরবাজ এ মন্তব্যের কঠোর প্রতিবাদ করেছেন।

তিনি বলেন, ‘আমাদের দলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। আমরা কেবল কয়েকটি দলকে হারাইনি; পাকিস্তান বা ইংল্যান্ডের মতো দলকেও হারিয়েছি। আমরা প্রায় প্রতিটি দলকেই কোনো না কোনো প্রতিযোগিতায় পরাজিত করেছি। তাহলে মানুষ কীভাবে এটিকে অঘটন বলে? এটি মোটেও সম্মানজনক নয়। আমাদের প্রধান শক্তি বোলিং, তবে আমাদের ব্যাটিংও ভালো।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পরেও দল ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী গুরবাজ বলেন, ‘একটি শক্তিশালী দল সবসময় আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!