জেলেনস্কির সঙ্গে সরাসরি আলাপে প্রস্তুত পুতিন

ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা বলেছেন। খবর আরটি। 

গত বছর জেলেনস্কির প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়েছে। তাই ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করায় তার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল রাশিয়া। তবুও মঙ্গলবার পেসকভ বলেন, যদি শান্তি অর্জন লক্ষ্য হয় তবে পুতিন জেলেনস্কির সঙ্গে আলাপের জন্য প্রস্তুত।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে পেসকভ সাংবাদিকদের বলেন, পুতিন বারবার জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার জন্য তার প্রস্তুতির কথা জানিয়েছেন।

পেসকভ আরও বলেন, পুতিন ধারাবাহিকভাবে কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিরাপত্তা লক্ষ্য পূরণের চেষ্টা করেছেন। কিন্তু অন্য পক্ষ তা করেনি। বিশেষ করে ইউক্রেন; দেশটি শান্তি আলোচনায় রাশিয়াকে সম্পৃক্ত করেনি। ইউরোপীয়রাও যেকোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে। ওয়াশিংটনের আগের প্রশাসনও এটিকে চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন দিয়েছিল। 

এদিকে, একই দিনে রিয়াদে শুরু হওয়া বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ও আমেরিকান-রুশ সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আলোচনার কথা রয়েছে। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথ খুলে যেতে পারে।

যুদ্ধ অবসানের বিষয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ইউক্রেনের কোনও প্রতিনিধি না রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে ছাড়া কোনও শান্তিচুক্তি মানবে না ইউক্রেন। তিনি বলেছেন, সার্বভৌম দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ ছাড়া আমরা এ ধরনের কোনও চুক্তি মেনে নেব না।

বৈঠকে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইয়োরি উশাকভ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!