সিএনজিচালকদের অবরোধে নগরীতে তীব্র যানজট, ভোগান্তি চরমে

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে পায়ে হেঁটে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিনুল ইসলাম। প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে ক্লান্ত আমিনুল বলেন, সড়কে একটাও গাড়ি চলে না। সবকিছু বন্ধ। বছিলা ব্রিজ থেকে আবার জটলা। গাড়ি-ঘোড়া নড়ে না। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে আসছি। এত আন্দোলন আর ভালো লাগে না।

নগরী সরেজমিন ঘুরে দেখা গেছে, মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালানোর দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন যানবাহনটির চালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, ঢাকার রামপুরা, মিরপুর-১, মিরপুর-১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখা হয়েছে।

সড়ক অবরোধের যৌক্তিকতা তুলে ধরে সিএনজিচালক রিপন বলেন, আমরা মিটারে সিএনজি কীভাবে চালাব? আমাদের মিটার ২০১২ সালের। এখন চলে ২০২৫ সাল। আপডেট না করে মিটারে চালানো সম্ভব না। এই আইন মানি না, মানব না। আমাদের ঢাকা মেট্রো সিএনজি। অথচ এই শহরে অনেকের প্রাইভেট সিএনজি আছে যারা মাসে তিন হাজার টাকা ঘুষ দিয়ে চলে। তাদের মিটার লাগে না।

সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করলেও জটলা কাটেনি। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মোহাম্মদপুরে ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটি পালনকারী মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সিএনজিচালকেদর একটাই দাবি- তারা মিটারে চালাবেন না। এই কারণে সড়ক অবরোধ করেছে।

যাত্রীসহ সড়কে চলমান সিএনজি অটোরিকশা আটকে দিতে দেখা গেছে অবরোধকারীদের। চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা করতে দেওয়া নির্দেশনা স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশকে এক চিঠি পাঠিয়ে ১০ ফেব্রুয়ারির আদেশটি স্থগিত করার বিষয়টি জানিয়েছে বিআরটিএ।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল