বর্ণবাদের শিকার হলে মাঠ ছেড়ে যাবে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র বলেছেন, লা লিগায় এবারের মৌসুমে সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হলে তিনি ও তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থরা মাঠ ছেড়ে চলে যাবেন।

স্পেনে এর আগে একাধিকবার প্রতিপক্ষ দলের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। গত বছর ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় তাঁর বর্ণবাদী আচরণের শিকার হওয়া নিয়ে তোলপাড়ও হয়েছিল ফুটবল–বিশ্বে। সে ঘটনায় তিনজনের কারাদণ্ডও হয়েছে। লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছিল, স্প্যানিশ ফুটবলে এ বিষয়ে এটাই প্রথম সাজা দেওয়ার ঘটনা।

সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘ক্লাবে আমরা এটা (বর্ণবাদ) নিয়ে প্রায়ই কথা বলি। শুধু আমি নই, সব খেলোয়াড়ই বলেছে, এরপর এমন কিছু ঘটলে সবাইকে মাঠ ছাড়তে হবে। তাতে আমাদের অপমান করা লোকজনকে আরও বড় খেসারত দিতে হবে।’

ভিনিসিয়ুস এরপর বলেন, ‘ভ্যালেন্সিয়ায় যা ঘটেছিল, ম্যাচ শেষে সবাই বলেছে, মাঠ ছেড়ে যাওয়াই হবে সঠিক কাজ। কিন্তু আমরা একটি দলের প্রতিনিধিত্ব করছি। স্টেডিয়ামে উপস্থিত সবাই তো আর বর্ণবাদী নন। কেউ কেউ হয়তো শুধু ম্যাচটাই দেখতে এসেছেন। ম্যাচ শেষ করা সব সময়ই খুব কঠিন। কিন্তু যা কিছু ঘটছে এবং দিন দিন পরিস্থিতি যেহেতু আরও খারাপ হচ্ছে, তাই আমাদের মাঠ ছেড়ে যাওয়া প্রয়োজন, যেন যত দ্রুত সম্ভব, পরিস্থিতির পরিবর্তন ঘটে।’

বর্ণবাদী আচরণের ঘটনা ঘটলে লা লিগা কর্তৃপক্ষ প্রমাণ জোগাড় করে স্থানীয় ‘হেট ক্রাইম’ কৌঁসুলিদের কাছে হস্তান্তর করে। এর আগে একাধিকবার তথ্যপ্রমাণ পেলেও কোনো প্রকার অভিযোগ গঠন করেনি তারা। লিগ কর্তৃপক্ষ এর আগে স্প্যানিশ সরকারকে আইন পাল্টানোর অনুরোধ করেছে, যেন তারা নিজেরাই বর্ণবাদী আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ভিনিসিয়ুস অবশ্য এখনই পরিবর্তনটা দেখতে পাচ্ছেন স্পেনে।

তাঁর ভাষায়, ‘স্পেনে আমরা এরই মধ্যে পার্থক্য দেখছি ও অনুভব করছি। এখন তারা ফুটবল মাঠে এসব করতে ভয় পায়। সেখানে অনেক ক্যামেরা থাকে। এভাবে আমরা বর্ণবাদ কমিয়ে আনতে পারব। আমরা এটা হয়তো সম্পূর্ণরূপে দূর করতে পারব না। কিন্তু এটা ভেবে খুশি লাগছে যে আমি স্পেনের মানসিকতা পাল্টাতে পেরেছি।’

লা লিগায় আজ রাতে লাস পালমাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর