গাজী টায়ার্স ভবনের বেজমেন্টে ফায়ার সার্ভিসের অনুসন্ধান, কোনো হতাহত মেলেনি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্সের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেজমেন্টে ঢুকে অনুসন্ধান চালিয়েছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছয়তলা ভবনটির বেজমেন্টে হতাহত কাউকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ভবনটির বেজমেন্টে প্রবেশ করে। সেখানে কেউ আটকা পড়েছিলেন কি না, আমরা তার অনুসন্ধান চালাই। অনুসন্ধানে দেখা যায়, বেজমেন্টে আগুন পৌঁছায়নি। সেখানে যেসব মেশিন ছিল, সেগুলোও অক্ষত রয়েছে। সেখানে কোনো হতাহত পাওয়া যায়নি।’

ফায়ার সার্ভিসের দলটি যখন বেজমেন্টে অনুসন্ধান চালায়, তখনো নিচতলার কয়েকটি স্থানে অল্প আগুন জ্বলছিল বলে জানান আব্দুল মন্নান। তিনি বলেন, ‘সকালে ভবনটি পরিদর্শন করে ভেতরে ঢুকে উদ্ধার অভিযান চালানো খুবই বিপজ্জনক বলে জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান। আমরা তখন কেবল ভবনটির বেজমেন্টে অনুসন্ধান চালাই। ভবনটির ব্যাপারে কী করা হবে এবং কোন উপায়ে পুরো ভবনে উদ্ধার অভিযান চালানো যাবে, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে।’

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলেই থাকবে বলে জানান তিনি।

এদিকে ভবনের বেজমেন্টে অনুসন্ধান চালানোর খবর ছড়িয়ে পড়লে কারখানার বাইরে নিখোঁজদের স্বজনেরা জড়ো হন। তাঁরা আশা করেছিলেন বেজমেন্টে কারও খোঁজ মিলবে। কিন্তু সেখানে সন্ধান না মেলায় তাঁরা মুষড়ে পড়েন। বেলা দুইটা পর্যন্ত কারখানায় বাইরে কিছু স্বজনকে বসে থাকতে দেখা গেছে। তাঁরা জানান, অক্ষত লাশ না হলেও অন্তত স্বজনদের শরীরের কোনো অংশ পেতে চান।

  • Related Posts

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। ২৬ দিন পর সেই অনশন ভেঙেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই)…

    Continue reading
    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে ভারতের দিল্লিতে ব্যাপক আন্দোলন অব্যাহত রয়েছে। এর মধ্যেই আন্দোলনস্থল যন্তর মন্তরের দেড় কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র…

    Continue reading

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে