জাপানে কয়েক দশকের মধ্যে শক্তিশালী টাইফুনের আঘাত

জাপানে আঘাত হেনেছে সবচেয়ে শক্তিশালী টাইফুন শানশান। স্থানীয় সময় মঙ্গলবার রাতে টাইফুনের প্রভাবে ভূমিধস আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিউশু অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পে আরও ৫৯ জন আহত হয়েছে।

টাইফুনের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ২৫২ কিলোমিটার (১৫৭ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বলা হচ্ছে, জাপানে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে টাইফুন আছড়ে পড়ে। টাইফুনের প্রভাবে শক্তিশালী ঝড়, ভূমিধস, বন্যা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করা হয়েছে।

টাইফুনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিউশু দ্বীপের। সেখানে দুই লাখ ৫৫ হাজার বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে দেশটির গামাগোরি শহরে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৭০ বছর বয়সী এক দম্পতি এবং ৩০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ভূমিধসের সময় তাদের বাড়ি কাঁদামাটির নিচে চাপা পড়লে প্রাণ হারান তারা।

কিউশুতে আঘাত হানার পর এই ঝড় ক্রমাগত দূর্বল হতে শুরু করবে বলে জানা গেছে। তবে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে এখনও বৃষ্টি হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, সেখানে ভয়াবহ বন্যা এবং ভূমিধস আরও বাড়তে পারে। প্রায় ১০ লাখ মানুষকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স