নারায়ণগঞ্জে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারে থাকা জিহান নামে চার বছরের এক শিশু আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে। জিহানের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা ওই ফিলিং স্টেশনে ভাঙচুর চালিয়েছে।

নিহতের স্বজনরা জানান, বিকেলে রূপসীর নিজ বাড়ি থেকে জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। পথে কর্নগোপ এলাকায় গ্যাস নেওয়ার জন্য রংধনু ফিলিং স্টেশনে গাড়ি থামায় তারা। গ্যাস নেওয়ার সময় অন্যরা নেমে গেলেও জিহান গাড়িতেই ছিল। পরে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। এতে শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে আগুনে জিহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালান। তবে আগুন লাগার পরপরই স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যান।

ভুলতা ফাড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ