বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের আলোচনা

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক।

বৃস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভিডিও এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।


পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা ও সম্ভাব্য অগ্রগতির বিষয়ে আলোচনা করেন তারা।


বৈঠকে ড. ইউনূস ও ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট সংযোগের সম্ভাব্য রূপান্তরমূলক প্রভাব নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্টারলিংকের সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেন তারা।


কীভাবে উচ্চগতির এবং সাশ্রয়ী ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বিভাজন দূরীকরণসহ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি এটি কীভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে সে বিষয়ে আলোচনা করেন ড. ইউনূস ও ইলন মাস্ক।


প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংক যুক্ত করা হলে এটি লাখ লাখ মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।’

প্রযুক্তিনির্ভর সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে ড. ইউনূস ইলন মাস্কের সঙ্গে কাজ করতে তার আগ্রহের কথা জানান। তিনি বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের পথচলারই একটি সম্প্রসারণ, যা গ্রামীণ নারী ও তরুণদের বিশ্ব সংযোগের সুযোগ করে দিয়েছে। তারা হবেন ‘গ্লোবাল নারী ও শিশু এবং গ্লোবাল উদ্যোক্তা’।


জবাবে ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন এবং বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে এর প্রভাব স্বীকার করেন। তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের কাজ সম্পর্কে অবগত বলেও উল্লেখ করেন।


মাস্ক বলেন, ‘স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।’


পরে অধ্যাপক ইউনূস স্টারলিংক পরিষেবার সম্ভাব্য উদ্বোধন এবং জাতীয় উন্নয়নে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরতে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় ইলন মাস্ক তার আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, আমি এর জন্য অপেক্ষা করছি।


বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশের পক্ষ রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারমূলক বিষয়াবলির উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

স্পেসএক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?