টানা তৃতীয় জয়, শ্রীলঙ্কাকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারালো যুবারা

আর সিরিজ হারের শঙ্কা নেই। ছয় ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে হারলেও এরপর টানা তিন ম্যাচ দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে তারা সিরিজে এগিয়ে গেছে ৩-১ ব্যবধানে।

আজ (শনিবার) কলম্বোয় স্বাগতিকদের ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ফলে শেষ দুই ম্যাচ হারলেও সিরিজ ড্র করেই ফিরবে জুনিয়র টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরারের তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জাওয়াদ ওপেনিংয়ে নেমে ১১৫ বলে ১৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস।

এছাড়া রিজান হোসেনের ব্যাট থেকে আসে ৭৭ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৮২ রানের ঝড়। অধিনায়ক আজিজুল হাকিম করেন ৩১ বলে ২৩ আর মোহাম্মদ আবদুল্লাহ ২৭ বলে ৩২।

শেষদিকে সামিউন বশির ৮ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৩ আর আল ফাহাদ ৫ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় উপহার দেন ১৯ রানের ক্যামিও।

শ্রীলঙ্কার রাসিথ নিমসারা ৩ উইকেট পেলেও ১০ ওভারে খরচ করেন ৯৬ রান। যা কিনা যুব ওয়ানডেতে লঙ্কান কোনো বোলারের এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

জবাব দিতে নেমে ৩৮.৪ ওভারে ১৯০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক বিমথ দিনসারা। শেষদিকে রাসিথ নিমসারা ২৯ বলে ৩৯ করে পরাজয়ের ব্যবধান একটু কমিয়েছেন।

বাংলাদেশের আল ফাহাদ ৪১ রানে ৩টি, সঞ্জিত মজুমদার ও আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১