নাগা-শোভিতাকে নিয়ে নতুন গুঞ্জন

গত ডিসেম্বর মাসে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোভিতা ধুলিপালা। প্রায়ই তাদের সুখী সংসারে ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন এ দম্পতি। নাগা-সামান্থার একদশকের সম্পর্ক ছিন্ন হওয়ায় শোভিতাকেও কম কটাক্ষের শিকার হতে হয়নি। এবার গুঞ্জন শোনা যাচ্ছে নাগা-শোভিতা নাকি জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। তারা মা-বাবা হতে যাচ্ছেন।

গত ১ মে মুম্বাইয়ে আয়োজিত ওয়েভস সামিটে অংশ নিয়েছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। আর সেখান থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার সূত্রপাত। অনুষ্ঠানে শোভিতা ঢিলেঢালা পোশাক পরেছিলেন। আর সেটা দেখেই একাংশের অনুমান, তিনি নাকি মা হতে চলেছেন। শুধু তাই নয়, শোভিতা ছবি ভিডিও দেখেও দর্শক অনুরাগীদের একাংশের দাবি, বর্তমানে বেশিরভাগ সময়েই ঢিলে পোশাক পরেন তিনি। তাই বিগত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন, মা-বাবা হতে চলেছেন শোভিতা-নাগা। এমন আবহেই ওয়েভস সামিটে অভিনেত্রীকে দেখে সেই জল্পনা-কল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন।

বেবিবাম্প ঢাকতেই নাকি ভারী শাড়ির আঁচলের আশ্রয় নিয়েছিলেন শোভিতা। যদিও দম্পতি নিজে থেকে কোনো বিবৃতি দেননি। তবে খুব শিগগিরিই বাবা-মা হওয়ার সুখবর শোনাতে যাচ্ছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। এদিকে ঘনিষ্ঠ সূত্র এমন জল্পনা উড়িয়ে জানিয়েছে, এরকম কোনো সুখবর আপাতত নেই। শুধুমাত্র স্টাইলিংয়ের জন্যই ঢিলেঢালা পোশাক পরেন শোভিতা।

দীর্ঘদিনের প্রেমিকা দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে করেও সংসার সুখের হয়নি নাগার। তাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। সামান্থার সঙ্গে ঘর করাকালীনই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা।

২০২২ সালে শোভিতার সঙ্গে দেখা হয় নাগার। সেই সময়ে হায়দরাবাদে ‘মাঙ্কিম্যান’ সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও তাকে দেখা যায়। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা-শোভিতা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১