ডেভিল হান্ট খাগড়াছড়িতে আওয়ামী লীগ-যুবলীগের আরও ১৪ নেতাকর্মী গ্রেফতার

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়িতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ নিয়ে গেল তিনদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মী গ্রেফতার হলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পানছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাকিবুর রহমান, পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম ইনক, মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. বিলাল হোসাইন, দপ্তর সম্পাদক মো. হাবিব উল্লাহ।

এছাড়া খাগড়াছড়ির ইসলামপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. সবুজ ভুঁইয়া, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ পাটোয়ারী, সদস্য মো. আলমগীর হোসেন, দীঘিনালা বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. করিম, মেরুং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. সুমন গাজী, কবাখালী ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. আসিফ, গুইমারা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়া এবং মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. নুরুল ইসলাম বাবু।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে পুলিশ অভিযান চালাচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!