মালয়েশিয়া যুবদলের কমিটি হবে স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে: মুন্না

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, মালয়েশিয়া যুবদলের নতুন নেতৃত্ব আসবে সততার পরীক্ষায় উত্তীর্ণ ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকে। কমিটি হবে স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে মালয়েশিয়া যুবদল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে রমজান আলি ও নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতা তুলে ধরে মুন্না বলেন, আমাদের চেয়ারম্যান বলেছিলেন ফ্যাসিবাদী হাসিনা সরকারের সব দুর্নীতি, অন্যায়-অত্যাচারের ফয়সালা জনগণ রাজপথে করবে। ৫ আগস্ট হাসিনার পলায়নের মাধ্যমে তা জনগণ প্রমাণ করেছে।

কোনো নেতার পিছনে ঘুরে লবিং করা এবং কাউকে প্রলুব্ধ করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন তিনি।

সাংগঠনিক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি দাতো আব্দুল জলিল লিটন, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, মালয়েশিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. ওয়ালি উল্লাহ জাহিদ, সাংগঠনিক সম্পাদক মীর্জা সালাহ উদ্দিন।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিমুনিয়া মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম।

এসময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, মালয়েশিয়া যুবদল সহ-সভাপতি মঞ্জু খাঁ, হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, যুবনেতা বাদল কারার, নূরে সিদ্দিকী সুমন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সিমুনিয়া মহানগর সভাপতি খালিদ হাসান রিপন, কুয়ালালামপুর মহানগর সভাপতি শামীম রেজাসহ আরও অনেকে।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?