আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৫

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দেশটির স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংক শাখার কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ব্যাংকের নিরাপত্তারক্ষী ও আরও চারজন রয়েছেন। তাদের মধ্যে বেসামরিক ব্যক্তি ও আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সদস্যরাও রয়েছেন।

কুন্দুজ প্রদেশের পুলিশের মুখপাত্র জুমাদিন খাকসার উল্লেখ করেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। তার কাছে বিস্ফোরক ডিভাইস ছিল।

তিনি আরও বলেন, কুন্দুজ প্রদেশের পুলিশ কমান্ড ঘটনায় অপরাধীদের খুঁজে বের করতে এবং তাদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র নিজেদের সেনা প্রত্যাহার ও তাদের সমর্থিত সরকারের ক্ষমতাচ্যুতের পর আফগানিস্তানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

তবে আইএসআইএলসহ (আইএসআইএস) সহ অনেক সশস্ত্র গোষ্ঠী এখনও আফগানিস্তানে হুমকি হিসেবে রয়ে গেছে।

২০২১ সালের অক্টোবরে কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়, যার দায় স্বীকার করে খোরাসান প্রদেশের আইএসআইএল সহযোগী সংগঠন (আইএসকেপি)।

  • Related Posts

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading
    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    টেলিভিশন সিরিজ নির্মাণে যুক্ত হচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা…

    Continue reading

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা