অভিষেকে সেঞ্চুরির ৪৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন প্রোটিয়া ব্যাটার

চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি হিসেবে তিন জাতি সিরিজ খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। কিন্তু এসএ টি-২০ চলায় মূল দলের বেশ কয়েকজনকে ছাড়াই এই সিরিজ খেলতে হচ্ছে প্রোটিয়াদের। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার একাদশে অভিষেক হয়েছে চারজনের। তাদেরই একজন ম্যাথিউ ব্রিটজকে। আর অভিষেকেই দারুণ কীর্তি গড়লেন ২৬ বছর বয়সী ব্রিটজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার নতুন রেকর্ড গড়েছেন ইস্টার্ন কেপ প্রোভিন্সে জন্ম নেয়া এই ব্যাটার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) লাহোরে তিন জাতি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এই রান তারা করেছে সদ্য অভিষিক্ত ম্যাথিউ ব্রিটজকের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে। এছাড়া উইয়ান মুল্ডার হাফ সেঞ্চুরি এবং জেসন স্মিথ চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।

ব্রিটজকে ১৪৮ বলে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে অভিষেক রাঙিয়েছেন। ম্যাট হেনরির বলে আউট হওয়ার আগে ১১টি চার এবং ৫টি ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি।

ওয়ানডে অভিষেকে এটিই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এদিন ব্রিটজকে ভেঙে দিয়েছেন ৪৭ বছরের পুরনো রেকর্ড। এই প্রোটিয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের ইনিংসটিই ছিল ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। কিংবদন্তি হেইন্স সেন্ট জন’সে ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন।

দক্ষিণ আফ্রিকার চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রিটজকে। তার আগে কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা এবং রিজা হেনড্রিকস অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সব মিলিয়ে ওয়ানডে অভিষেকে ১৯জন খেলোয়াড় সেঞ্চুরির দেখা পেয়েছেন।

এই ম্যাচ দিয়ে ব্রিটজকে ছাড়াও আরও তিনজনের অভিষেক হচ্ছে। তারা হচ্ছেন ইথান বশ্চ, মিহলালি এমপোঙ্গোয়ানা এবং সেনুরান মুথুস্বামী।

এদিন ব্রিটজকে ছাড়া মুল্ডার ৬০ বলে ৬৪ এবং স্মিথ ৫১ বলে ৪১ রান করেন।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের