ট্রাম্পের নতুন বাণিজ্যনীতি: ইস্পাত-অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক

যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, তার এই নতুন বাণিজ্যনীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডার ওপর।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে নিউ অরলিন্সে সুপার বোলে যাওয়ার পথে সাংবাদিকদের কাছে এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তিনি আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের আমদানির ওপর শুল্ক আরোপ করে, তাদের জন্য পাল্টা শুল্ক বসানো হবে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি বা কোনো ছাড় থাকবে কি না, সে বিষয়ে কিছু জানাননি।

ট্রাম্প বলেন, যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, তবে আমরাও তাদের ওপর শুল্ক আরোপ করবো।

কানাডা-দক্ষিণ কোরিয়ার ওপর প্রভাব

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ইস্পাত বাণিজ্য অংশীদার। পাশাপাশি, কানাডা দেশটির সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম সরবরাহকারীও বটে।

এর আগে, ট্রাম্প তার প্রথম মেয়াদে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর যথাক্রমে ২৫ শতাংশ ইস্পাত ও ১০ শতাংশ অ্যালুমিনিয়াম আমদানি শুল্ক বসিয়েছিলেন। পরে কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তির মাধ্যমে এই শুল্ক প্রত্যাহার করা হলেও ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল।

সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যে কোনো ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে।

এ ঘোষণার পর কানাডার অন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি বাণিজ্যের নীতিগুলো ক্রমাগত পরিবর্তন করছেন, যা আমাদের অর্থনীতির জন্য হুমকি।

কানাডার বেশিরভাগ ইস্পাত উৎপাদন কারখানাই অন্টারিওতে অবস্থিত।

এদিকে, ট্রাম্পের ঘোষণার ফলে দক্ষিণ কোরিয়ার ইস্পাত ও গাড়িনির্মাতা কোম্পানিগুলোর শেয়ারে পতন ঘটেছে। দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ইস্পাত রপ্তানিকারক।

ট্রাম্পের শুল্ক ঘোষণার পর দক্ষিণ কোরীয় ইস্পাত কোম্পানি পসকো হোল্ডিংসের শেয়ারের দর ৩ দশমিক ৬ শতাংশ এবং হুন্দাই স্টিলের শেয়ারের দর ২ দশমিক ৯ শতাংশ কমে গেছে। এছাড়া গাড়িনির্মাতা কিয়া করপোরেশনের শেয়ারেও ৩ দশমিক ৬ শতাংশ পতন ঘটেছে।

চীনের সঙ্গে শুল্কযুদ্ধের নতুন ধাপ

চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। তবে উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনার পর সেটি ৩০ দিনের জন্য স্থগিত করেন।

তিনি আরও জানান, চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে, যার পাল্টা জবাব হিসেবে বেইজিংও সোমবার থেকে নতুন শুল্ক কার্যকর করেছে।

ট্রাম্প বলেছেন, আগামী মঙ্গলবার বা বুধবার আমরা আরও পাল্টা শুল্ক ঘোষণা করবো, যা ঘোষণা দেওয়ার পরপরই কার্যকর হবে।

  • Related Posts

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading
    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    টেলিভিশন সিরিজ নির্মাণে যুক্ত হচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা…

    Continue reading

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা