পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৪

পশ্চিমবঙ্গে আবারও অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আর তাতে প্রাণ গেলো চারজনের। সবার ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে রাজ্যের নদীয়া জেলার কল্যাণী পৌরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের রথতলায়। ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয় কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী।

জানা যায়, রথতলা অঞ্চলে ঘনবসতিপূর্ণ এলাকায় বেআইনি বাজি তৈরি করা হতো। শুক্রবার বিকেলে ওই এলাকায় একটি বাজি কারখানায় হঠাৎ প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। সে সময় কারখানাটিতে কয়েকজন কর্মচারী কাজ করছিলেন। বিস্ফোরণে তারা অগ্নিদগ্ধ হয়ে ঝলসে যান এবং গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন, বাকিদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

কল্যাণী থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কল্যাণী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত চক্রবর্তী বলেন, বাজি থেকে বিস্ফোরণ হয়েছে কি না জানি না, তবে বড় বিস্ফোরণ হয়েছে, সেটি শুনেছি। এখানে কেন বাজি কারখানা চলছিল, তা প্রশাসন বলতে পারবে। তবে ঘটনাটি খুবই দুঃখজনক।

স্থানীয় বাসিন্দা প্রাণগোপাল দাস বলেন, প্রশাসন থাকতেও এখানে কীভাবে বাজি কারখানা চলতো, তা বলা কঠিন। আমার ভাগ্নি এই কারখানায় কাজ করতো, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পুলিশ সব জানতো। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। যখন কিছু ঘটে যায়, তখন ব্যবস্থা নেওয়ার নাটক করে। এখানে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!