সুইডেনে স্কুলে গুলি, আহত ৫

সুইডেনের মধ্যাঞ্চলের একটি স্কুলে গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় দুপুর ১টার দিকে ওরেব্রো শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে। শহরটি রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটর পশ্চিমে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের একটি শিক্ষাকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। এর আশেপাশে আরও কয়েকটি শিশুদের স্কুল রয়েছে।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ এ ঘটনাকে হত্যার চেষ্টা বলে অভিহিত করেছে। ঘটনাস্থলে জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কাছাকাছি সব স্কুলের শিক্ষার্থীদের ঘরের ভেতরে রেখেছে পুলিশ।

পুলিশ স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পুলিশ বলছে, পাঁচ জনকে গুলি করা হয়েছে সেটি নিশ্চিত। তবে তাদের জখম কতটা গুরুতর সে বিষয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি।

সুইডেনের আইনমন্ত্রী গুনার স্ট্রোমার এ হামলাকে খুবই গুরুতর বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে সরকার স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলে জানান তিনি।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    অভিবাসন মামলায় সময় কমানোর নির্দেশ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক, আইনজীবীরা বলছেন দ্রুত শুনানিতে ন্যায্য বিচার বাধাগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রে অভিবাসন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বিচারকদের ওপর নতুন চাপ তৈরি…

    Continue reading
    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক