বিশ্ব ইজতেমায় ২৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। এই ধাপের দ্বিতীয় দিন যৌতুকবিহীন ২৩ জোড়া বিয়ে সম্পন্ন হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে হয়।

শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। এই ধাপেও বিয়ে পড়ান মাওলানা যোহাইরুল হাসান। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬ জোড়া বিয়ে হয়েছে।

বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

  • Related Posts

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।  তার বয়স হয়েছিল ৮৩ বছর।  খবর এনডিটিভির।  বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিদেশি আলোকচিত্রীদের…

    Continue reading
    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে…

    Continue reading

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান