মারা গেলেন উরুগুয়ের সেই ডিফেন্ডার

দক্ষিণ আমেরিকার ফুটবল নেমে এলো এক শোকাবহ মঙ্গলবার। খেলার মাঠেই হঠাৎ করে পড়ে যাওয়া উরুগুয়ের ডিফেন্ডার হুয়ান ইজকুয়েরডো মারা গেছেন। গতকাল মঙ্গলবার চিকিৎসারত অবস্থায় ২৭ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যু হয়। ইজকুয়েরডোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে উরুগুয়েতে তার ক্লাব ও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

উরুগুয়ের ক্লাব নাসিওনালের হয়ে খেলতেন ইজকুয়েরডো। গত ২২ আগস্ট কোপা লিবার্তাদোরস টুর্নামেন্টে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি।

ম্যাচের ৮৪ মিনিটে অবচেতনভাবে মাঠে পড়ে যান ইজকুয়েরডো। এ সময় তার সঙ্গে কোনো ফুটবলারের সংঘর্ষ হয়নি। পরে জানা গেছে, অস্বাভাবিক হৃৎস্পন হচ্ছিল উরুগুয়ের এই ডিফেন্ডারের। এরপর ইজকুয়েরডোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। পরে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। অবশেষে গতকাল ইজকুয়েরডোর মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ইজকুয়েরডো

ইজকুয়েরডোর মৃত্যুতে শোক করে তার ক্লাব নাসিওনাল এক্সে লিখেছে, ‘এটি আমাদের হৃদয়ে গভীর দুঃখ এবং আঘাত দিয়েছে। ক্লাব নাসিওনালে আমাদের প্রিয় খেলোয়াড় জুয়ান ইজকুয়েডোর মৃত্যুবরণ করেছে। আমরা তার পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। তার অপূরণীয় ক্ষতির জন্য সমস্ত নাসিওনাল শোকাহত।’

ইজকুয়েডোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উরুগুয়ে ফুটবল অ্যাসেসিয়েশন। এছাড়া তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পেরু, প্যারাগুয়ে, ব্রাজিল ও কলম্বিয়া।

আজ বুধবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রড্রিগেজ বলেছেন, ফেডারেশন আয়োজিত সকল ম্যাচের আগে ইজকুয়েডোর স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হবে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর