মেন্টর হয়ে আইপিএলে ফিরছেন জহির খান

নতুন দায়িত্ব নিয়ে আইপিএলে ফিরছেন ভারতের সাবেক পেসার জহির খান। মেন্টর হিসেবে আগামী আইপিএলের আসরে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলসের এই পেসারকে। বাঁহাতি এই পেসারকে মেন্টর হিসেবে নিয়োগ করেছে লখনৌ সুপার জায়ান্ট।

২০২৩ সালের আসরের পর লখনৌর মেন্টর পদ থেকে সরে যান গৌতম গম্ভীর। ২০২৪ সালের আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মেন্টারের দায়িত্ব সাবেক এই ব্যাটার।

কলকাতাকে শিরোপা জিতিয়ে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ পান গম্ভীর। অন্যদিকে ২০২৩ সালের পর থেকে লখনৌতে মেন্টরের পদটি খালি ছিল। এবার গম্ভীরের ছেড়ে আসা পদে নিয়োগ পেলেন জহির খান।

জহির খানের সুযোগ আছে লখনৌর বোলিং কোচ হওয়ার। তবে এই ভূমিকায় তাকে দেখা যাবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। কারণ, লখনৌর বোলিং কোচের পদটিও খালি রয়েছে। ফ্র্যাঞ্চাইজিটিতে এতদিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন মর্নি মরকেল। দক্ষিণ আফ্রিকার এই পেসারকে সম্প্রতি জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে ভারত

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করেছেন জহির খান। প্রথমে ডিরেক্টর পদে, পরে গ্লোবাল ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে তিনটি ক্লাবের হয়ে মোট ১০০টি ম্যাচ খেলেছেন জহির খান। সর্বশেষ দিল্লির হয়ে ২০১৫-২০১৭ মৌসুমে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর