প্যারিসের অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ২৭ কোম্পানি

প্যারিসের অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক, ডেনিম এবং ফ্যাব্রিক উৎপাদনকারি ২৭টি কোম্পানি। আগামী ১০ থেকে ১২ ফ্রেব্রুয়ারি তিন দিনব্যাপী প্যারিসের ‘লি বুর্গেট এক্সিবিশন সেন্টারে’ এ মেলা অনুষ্ঠিত হবে।

এই টেক্সওয়ার্ল্ডে সারাবিশ্বের বায়ারদের আকৃষ্ট করতে প্রায় ৩১টি দেশ থেকে ১ হাজার ২০০টির বেশি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।

মেলায় অংশগ্রহণকারী ২৭টি বাংলাদেশি কোম্পানির মধ্যে অন্যতম কোম্পানিগুলো হলো- আরন ডেনিম লিমিটেড, হুরাইন এইচটিএফ, এনজেড ডেনিম, সারা ফ্যাশনওয়্যার এবং নেক্সজেন অ্যাপারেল। এরা প্রত্যেকেই তাদের উদ্ভাবিত পণ্য পৃথকভাবে উপস্থাপন করবে।

এছাড়াও প্যাসিফিক স্পোর্টস, এশিয়া লিংক ডিজাইন, ফ্ল্যাশ অ্যাপারেলস, কোয়ালিটি অ্যাপারেলসসহ অন্যান কোম্পানিগুলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে মেলায় অংশগ্রহণ করবে।

বৈশ্বিক ফ্যাশন ও টেক্সটাইল বাজারে প্যারিসের অ্যাপারেল সোর্সিংয়ের এই মেলাটি নেটওয়ার্কিং, ব্যবসায়িক উন্নয়ন এবং বিশ্বব্যাপী দর্শকদের কাছে বাংলাদেশের প্রাণবন্ত পোশাক শিল্পকে উপস্থাপন করার একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কারণ মেলায় চীন, তুরস্ক, ভারত, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান এবং তাইওয়ানের মতো অন্যান্য প্রধান উৎপাদনকারী বিভিন্ন দেশর সঙ্গে বাংলাদেশকে বিষেশভাবে উপস্থাপন করা হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প