লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৪ সাংবাদিককে মারধর, গুলি

লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার পথে ৪ সাংবাদিককে মারধর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে রাখা হয়। পরে তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয় বলে জানান আহতরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নীরব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ। রফিকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রফিকসহ আহত সাংবাদিকদের ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে ঘটনাস্থলের কাছে পৌঁছালে ৮-১০ জন মুখোশধারী ওই সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাদের সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলেন তারা।

সাংবাদিকরা ওই এলাকায় যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় গুলি করলে লক্ষ্যচ্যুত হয়।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা মুখোশধারী ছিলেন। হত্যার উদ্দেশ্যে তারা হামলা ও গুলি করেছেন। তারা জিম্মি করে আমাদের মোবাইল ফোন ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছেন।’

সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কিনা এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।’

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

  • Related Posts

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরে নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। প্রথমবারের মতো একটি টেলিভিশন নাটকে অভিনয় করবেন রোনালদো। শুধু তাই নয়, নাটকে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য…

    Continue reading
    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ওঠা নানা বিতর্কের জবাবে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচকদের উদ্দেশে তিনি বলেছেন, তারা ‘ঘৃণায় এতটাই আচ্ছন্ন’ যে বিশ্বকাপের আনন্দ, ঐক্য এবং ফুটবলের…

    Continue reading

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫