নির্বাচকের পদ থেকে হান্নান সরকারের পদত্যাগ

এক বছরের মাথায় জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব গ্রহণ করেছিলেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার।

বিসিবির সূত্র অনুযায়ী, হান্নান সরকার এক মাসের নটিশ দিয়ে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন।

জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব গ্রহণের আগে বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন হান্নান। ২০২০ সালের অনূর্ধ্ব ১০ বিশ্বকাপজয়ী দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন এই সাবেক ক্রিকেটারই। দীর্ঘদিন বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করার পর গত বছর নতুন নির্বাচক প্যানেলে তাকে যুক্ত করা হয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর স্থলাভিষিক্ত হন গাজী আশরাফ হোসেন লিপু আর হাবিবুল বাশারের জায়গা নেন হান্নান সরকার।

এই ১ বছরে লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নেয়ায় টি-টোয়েন্টি দলের উন্নতি দৃশ্যমান। টেস্টেও এই সময়ে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জয় পেয়েছে। দল ঘোষণায় তাদের যৌক্তিক ব্যাখ্যাও ক্রিকেটপ্রেমীদের পছন্দ হয়েছে।

হান্নানের বিদায়ে বর্তমান নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক লিপুর সঙ্গে থাকলেন আব্দুর রাজ্জাক রাজ। 

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের